চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সালামপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে জবদুল হক (৩৬) এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু।

জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকষ অফিসার এস.আই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দুপুরে শিবগঞ্জ থানাধীন সালামপুরে জবদুল হক এর বসতবাড়িতে ৩৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের নগদ ১০ হাজার ২৯০ টাকাসহ আটক করা হয়। অপর এক অভিযানে ডিবি পুলিশের অফিসার এস.আই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার (২০ নভেম্বর) রাত্রি সাড়ে আটটায় শিবগঞ্জ উপজেলায় শাহাপাড়া বাজার থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *