রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

রাজবাড়ী জেলার পাংশায় সবজি বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব। সন্ধ্যায় উপজেলার হেনা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ জানায়, রিমন ও গালিব বিকালে নিজ এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাছপাড়ার দিকে যাচ্ছিলো। মহাসড়কের হেনা মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। পুলিশের ধারণা, ট্রাক চালকের বেপরোয়া গতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *