সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচন

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচন

জাতীয় সাংস্কৃতিক ধারার ১৫৪ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে শিল্পী-কবি বিমল সাহার জন্মদিন ও কাব্যগ্রন্থ ‘ধাম’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কবি কাজী রফিক। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস, সাত্বিক মিশনের প্রতিষ্ঠাতা নির্ঝর চৌধুরী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাস। লেখা পাঠ ও গান পরিবশনে অংশ নেন কবি খান কাওসার কবির, তসলিম খাঁ প্রমুখ। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে তথ্যসম্মান জানানো হয়-সমাজসেবি মো: ফরিদ হোসেন, মো: কেরামত আলী, অধ্যক্ষ আশরাফ কামাল, শিক্ষানুরাগী মোস্তফা কামাল হুমায়ুন হিমু, শিক্ষাজন মো: আব্দুল কুদ্দুস, কন্ঠশিল্পী পলাশ চন্দ্র কর্মকার, সাংবাদিক মো: হাবিবুর রহমান, পলাশ বর্মণ, মো: সোহেল রানা, স্বপন সরকার, মোয়াজ্জেম হোসেন, নির্ঝর চৌধুরী, মো: সোহাগ মিয়া ও মোঃ হারুন অর রশিদ। আড্ডায় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *