চাঁপাইনবাবগঞ্জে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের একটি বাসে এ দূর্ঘটনা ঘটে। এ সময় তুহিন পরিবহনের পাশে থাকা আরও দুটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, বাসস্ট্যান্ডে রাখা তুহিন পরিবহনের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বাসটিতে আগুন লেগে যায়। বাসের ট্যাংকিতে জ্বালানী থাকায় মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠে। এতে বাসটি পুরোপুরি পুরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই আগুন ছড়িয়ে পড়লে পাশের আরো দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা জানান, বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বাসটিতে আগুন লেগে যায়। বাসের ট্যাংকিতে জ্বালানী থাকায় আগুন জ্বলে উঠে এবং বাসটি পুরোপুরি পুড়ে যায়। ওই আগুন ছড়িয়ে পড়লে পাশের আরো দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply