গোমস্তাপুরে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচি

গোমস্তাপুরে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ট্রেনিং সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। উপস্থিত ছিলেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ অন্যরা। রবিবার সকালে অনুষ্ঠানে একজন কৃষককে ২ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়। উপজেলায় মোট ৫ হাজার কৃষক এ সুবিধা পাবেন। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *