শিবগঞ্জে নৌকা প্রার্থী ডা. শিমুলের শোডাউন ও সমাবেশ

শিবগঞ্জে নৌকা প্রার্থী ডা. শিমুলের শোডাউন ও সমাবেশ

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে শিবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মনাকষাস্থ নিজ বাসভবনে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, সংসদ নির্বাচনে এ আসনটি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। এজন্য পৌর-উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা। শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *