শিবগঞ্জে বধির সমাজকল্যাণ সংস্থায় এলইডি প্রদান

শিবগঞ্জে বধির সমাজকল্যাণ সংস্থায় এলইডি প্রদান

শিবগঞ্জে বধির সমাজকল্যাণ সংস্থায় এলইডি টেলিভিশন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংস্থার সভাপতি-সম্পাদকের হাতে এই এলইডি টেলিভিশন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, তাদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এটি উপহার হিসেবে দেয়া হলো। সংগঠনের ক্ষুদ্র চাহিদা পূরণ করতে পেরে আমি অভিভূত। এছাড়াও বেশ কয়েকদিনের মধ্যে একটি আলমারী ও চেয়ার প্রদান করা হবে। আগামীতে তাদের পাশে থাকবে প্রশাসন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, তোফিকুল ইসলাম মাস্টার ও শিবগঞ্জ বধির সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কার্তিক কুমারসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *