নিতপুর ১৬ বিজিবি ব্যাটালিয়নের মতবিনিময় সভা

নিতপুর ১৬ বিজিবি ব্যাটালিয়নের মতবিনিময় সভা

পোরশা নিতপুর সীমান্তে বিজিবির উদ্যোগে জনসাধারণ ও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিতপুর বিজিবি গেটের সামনে শুক্রবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিতপুর বিজিবি কম্পানি কমান্ডার নুরুল ইসলাম। মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পোরশা নিতপুর আমের মৌসম ভারত থেকে চোরাচালান-কারীরা জাল নোট ব্যবহার করতে পারে এব্যাপারে আশঙ্কা আছে। এবং রোহিঙ্গাদের বাজার, উপজেলা ও আমাদের আশেপাশে দেখলে আমাদের জানাবেন বলে অনুরোধ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী, বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করে যাচ্ছি, তাই নিতপুর সীমান্ত দিয়ে রাতের আধারে গরু, মহিষ আসতে পারেনা এখন কোনো চোরাচালান ও রাখাল রাতের আধারে ভারত বর্ডার অতিক্রম করতে পারছেন না। এ বিষয়ে স্থানীয় জনসাধারণের সাথে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন। এসময় উপস্থিত ছিলেন নায়েক সুবেদার আলমগীর, ১নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য আকবর আলী (লায়লা), আঃ হাকিম, আঃ হামিক, নিতপুর কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, বিজিবি ক্যাম্পের সকল সদস্য ও জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *