জয়পুুরহাটে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু ॥ আটক-১

জয়পুুরহাটে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু ॥ আটক-১

জয়পুরহাটের ক্ষেতলালে দুই সহোদরের ঝগড়া মিটাতে গিয়ে লাঠির আঘাতে দাদা (রিয়াজ উদ্দিন) এর মৃত্যু হয়েছে। নিহত রিয়াজ উদ্দিন (৫৮) ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ মেডিকেল এ্যান্ড কলেজ (শজিম) হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনা সূত্রে জানা গেছে, গত ৩০ মে ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে সাজু (৪০) ও বাবু (৩৮) দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হলে চাচা রিয়াজ উদ্দিন মিটানোর জন্য এগিয়ে যায়। এমন সময় (রিয়াজ উদ্দিনের ভাতিজা) বাবুর ছেলে দেলোয়ারা হোসেন দিপু(১৯) ক্ষিপ্ত হয়ে দাদা রিয়াজ উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে প্রতিবেশিরা আহত রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২ জুন) রাতে তার মৃত্যু হয়। এবিষয়ে নিহতের স্ত্রী রাশেদা বেগম (৫৪) চার জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীরা হলেন, একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে বাবু ও তার স্ত্রী দেলোয়ারা এবং বাবুর দুই ছেলে দেলোয়ার হোসেন দিপু ও তপু। এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী বলেন, এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। পলাতক তিন আসামীকে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *