বদলগাছীতে যুবদলের স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা যুবদলের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা সদরের নতুনহাট মাঠে এ কর্মসূচি পালিত হয়। বদলগাছী উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হকের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক আইজুল ইসলাম, সাইদুর রহমান, সদস্য আব্দুল হাদী, জেলা মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য ও বদলগাছী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাম্মী আখতার প্রমুখ। আয়োজকেরা জানান, কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী রক্ত দেন। সংগৃহীত রক্ত নওগাঁর প্রাইম ল্যাব ক্লিনিকে দান করা হবে। সেখান থেকে রোগীরা তাদের প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহ করতে পারবেন। রক্তদান কর্মসূচি শেষে বদলগাছী উপজেলা সদরে ছোট যমুনা নদীর তীরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।

Leave a Reply