নাচোলে শামীম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নাচোলে শামীম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সমাজসেবা অফিসের কর্মী শামীম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখাসহ এলাকাবাসীর ব্যানারে বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোস্তাাফিজুর রহমান (বুলেট), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক ও হিন্দু আদিবাসী নেত্রী রঞ্জনা রানী, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, নাচোল ইসলামী তরুণ প্রজন্মের সভাপতি আলিমুল আনসারি কালু, সমাজ সেবক তরিকুল ইসলাম এবং মৃৃৃত শামীমের পিতা শামসুদ্দিন, দুলাভাই মাজাহারুল, ফুফাত ভাই ওসিম উদ্দিন আপেলসহ অন্যরা। বক্তারা, অবিলম্বে সমাজ সেবা অফিসের ফতেপুর ইউনিয়নের সমাজ কর্মী শামীম হোসেন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবী জানান, অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করে নাচোল থানা পুলিশ। এ ঘটনায় পরে অপমৃত্যুর মামলা হয়। এব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, ‘আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদনে ভিন্ন কিছু পাওয়া গেলে, অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *