চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সরকারী ঔষধ বিক্রির অপরাধে গ্রেফতার এক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সরকারী ঔষধ বিক্রির অপরাধে গ্রেফতার এক

সরকারী ঔষধ মৌজুদ এবং বিক্রির গোপন সংবাদে শিবগঞ্জ উপজেলার মর্দণা এলাকা থেকে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ পৌরসভার ০৯নং ওয়ার্ডের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ জারজিস আলম @ টুটুল (৩৬)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২ জুন রাতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ জেলার শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামের মোঃ জারজিস আলম @ টুটুল (৩৬) এর বসত বাড়ীতে অভিযান চালায়। এসময় সরকারী ঔষুধ মজুদ করে বিক্রি করার অপরাধে অসাধূ ব্যবসায়ী মোঃ জারজিস আলম @ টুটুল কে বিপুল পরিমাণ সরকারী ৫৯৪৪ পিচ ঔষুধসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারী বিপুল পরিমাণ ঔষুধ মুজদ রেখে অশিক্ষিত দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করত। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *