প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

 

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ শরিফুল আলমের সঞ্চালনায় ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমড়ি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলসহ অন্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় অবিলম্বে দেষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামাত সন্ত্রাসের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামাতের কুশিলবরা মেনে নিতে পারছে না। তারা আবারও পঁচাত্তরের হাতিয়ারকে গর্জে উঠাতে চাই। ১৯৫২ সালের পর থেকে অদ্যাবধি এ দলটি দেশবিরোধী কাজ করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *