পোরশায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পোরশায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নিতপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *