৫৯ বিজিবি’র আজমতপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

৫৯ বিজিবি’র আজমতপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

 

জেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ জুন বিকেলে আজমতপুর বিওপির নায়েক মোঃ সোহেল রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২ মেইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া ঈদগাহ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার মূল্য-২৯ হাজার ২’শ টাকা। এছাড়া ৪ জুন রাত পৌনে ৮টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর বাগিচাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর সিজার মূল্য- ৪৬ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *