শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. আবু বকর, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় উপজেলার চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *