ভোলাহাটে বিএসএফের গুলিতে জেলে আহত

ভোলাহাটে বিএসএফের গুলিতে জেলে আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসসিএফের গুলিতে এক জেলে আহত হয়েছে। শনিবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহত জেলে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মো: আ: কুদ্দুস আলমের ছেলে মো: জাহাঙ্গীর আলম(২৪)।
৫৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় মহানন্দা নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীর কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন বলেন, ভোর সোয়া ৪টার দিকে ডান হাতে গুলিবিদ্ধ ব্যক্তি মেডিকেলে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তির ডান হাতের কুনুয়ে গুলি লেগেছে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *