ভোলাহাটে অটো মালিক সমিতির বার্ষিক বনভোজন

ভোলাহাটে অটো মালিক সমিতির বার্ষিক বনভোজন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটো মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী রবিবার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিনোদন স্পট সোনামসজিদ রংধনু পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমাণু বিজ্ঞানী মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা অটো মালিক সমিতির সভাপতি মোঃ মিলন আলী, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ডালিম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক অটো মালিকগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *