চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জে মোটরসেইকেলের ধাক্কায় ইয়াসিন আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১টার দিকে, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ৭২ বছর বয়সী ইয়াসিন আলী তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানানা, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয় বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলীকে।

এতে গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *