বিনম্র শ্রদ্ধায় শহিদদের স্মরণ
চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয় চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসক এ কে এম গালিব খান, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ড, বিচার বিভাগ, জেলা পরিষদ,

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সিভিল সার্জন অফিস, জেলা নির্বাচন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিএনপি, জাসদ,

জেলা শিশু একাডেমী, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়, সনাক-টিআইবি, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, অগ্রণী ব্যাংক, কল্যাণী মহিলা সংসদ, জাতীয় মহিলা সংস্থা, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রধান ডাকঘর, নার্সিং ইন্সটিটিউট, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গার্ল গাইড, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সকালে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে।

ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ,

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল,

পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রধানগণ উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও অনান্য প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক কর্মসূচী পালন করে। বিভিন্ন উপজেলাতে শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের কর্মসূচী আরম্ভ হয়। এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে শহরে প্রভাত ফেরী করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি ঘিরে সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানান কর্মসুচি পালন করে। অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরনীসহ অন্যান্য কর্মসুচী পালিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। এসময় জেলা ও উপজেলা কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, মহান একুশে পালনে-জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় নানা কর্মসুচী পালিত হয়েছে।

Leave a Reply