আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইফা’র আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইফা’র আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারী কলেজে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান।

জেলা কার্যালয়ে সকালে কোরআনখানী ও মিলাদ মাহফিল হয়। দুপুরে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

বিশেষ অতিথি মডেল মসজিদের খতিব মাওলানা মুখতার আলী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফুল ইসলাম। এসময় জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী,

ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সকল মসজিদে দোয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *