চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবস পালিত

রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল এর ১৬৭তম জন্মদিন ও স্কাউট দিবস পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা ও জেলা রোভারের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। আয়োজনে অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা স্কাউটসের সহ-সভাপতি মোসফিকুর রহমান, সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা রোভারের সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, সদর উপজেলার কমিশনার হাসিনুর রহমান, উপজেলা সম্পাদক গোলাম সারওয়ারসহ অনান্যরা। দিনভর আয়োজনের মধ্যে ছিলো, স্কাউট সম্পর্কে বিভিন্ন সেশন, ফায়ার ফাইটিং মোহড়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *