নিয়ামতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত নিয়ামতপুর উপজেলার একরামুলশাহ ও বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিজলী, ভাবিচা, কোঠাডাঙ্গা, আক্কেলপুর, বনগাঁপাড়া আশ্রর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজলার উপজেলা ম্যানেজার মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আশ্রয় এনসিওর প্রকল্পের ফাইনান্স এন্ড এডমিন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলার একরামুলশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেশাত বানু, সহকারী শিক্ষক বিলকিস পারভীন, হাসিনা বেগম, নূরুল হক, আল-আমিন, আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, ময়না রানী, অনন্যা রানী, আয়েশা খাতুন সহ এসএমসি ও ইডিসি কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *