শিবগঞ্জে ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

শিবগঞ্জে ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট ক্লাব স্টেডিয়ামে কানসাট মর্নিং কিংস ক্রিকেট দলের আয়োজনে কানসাট সুপার লীগ টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন, করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান। কানসাট ক্লাবের এ্যাডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের সভাপতিত্বে ও কানসাট ক্লাবের সাবেক খোলায়ার আব্দুস সামাদ মিলনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, উপজেলা সহকারী শিক্ষক অফিসার রফিকুল ইসলাম, কানসাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, পুখুরিয়া ক্রিকেট বোর্ডের সভাপতি মোঃ সাহাবউদ্দিন। উদ্বোধনী খেলায় সোহাগ মৎস্য খামার বনাম সৃষ্টি প্রি-ক্যাডেট ক্রিকেট দল আংশ গ্রহন করে সোহাগ মৎস্য খামার জয়লাভ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *