সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ সালের বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত সিরাজগঞ্জের বেলকুচিতে বাইতুল হিকমাহ মডেল মাদারাসার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্প্রতিবার সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগরে অবস্থিত বাইতুল হিকমাহ মডেল মাদারাসা প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ সালের বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীদের এ কৃতি সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, পৌর কাউন্সিলর আলম প্রামানিক, মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, মাদরাসার পরিচালক, মো: হোসেন আলী, আব্দুল খালেক, শামসুল হক, অভিভাবক হাওয়া খাতুন, জাহিদুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *