জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের মানববন্ধন
আদিবাসীদের জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনববাগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে কোল সম্প্রদায়ের আদিবাসীরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বৈলঠা গ্রামের কোল আদিবাসীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে গ্রাম বাসীর পক্ষে শ্রী নরেশ কোল জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারক লিপি থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বৈলঠা গ্রামের কোল আদিবাসীদের জমি থেকে মৃত সলিমুদ্দিনের ছেলে মো. বুলবুল, সফিকুল ইসলাম, মো. মশি, মো. সাইফুল ইসলাম ও মৃত ইয়াসিন মাস্টারের ছেলে মো. শহিদ প্রভাষকের নেতৃত্বে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন মিলে ৫ থেকে ৬ টি আম গাছ এবং ১০ থেকে ১২টি মেহগুনি গাছ কাটে। পরবর্তীতে আদিবাসীদের বাঁধার সম্মুখীনে কাটা গাছগুলো জমিতে রেখেই চলে আসে তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ন কোল, লক্ষন কোল মাস্টার, নিমল কোল মাস্টার, বীরেন কোল, শ্রীভ লাল কোল ও রাভ্রণ কোলসহ আরোও অনেকে।

Leave a Reply