বেলকুচিতে রাজাপুর ডিগ্রি কলেজে রজতজয়ন্তী উৎসব

বেলকুচিতে রাজাপুর ডিগ্রি কলেজে রজতজয়ন্তী উৎসব

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজে সিরাজগঞ্জ-৫ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল মমিন মন্ডলের সংবর্ধনা ও রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে কলেজের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল গ্রুপের কর্ণধার ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আব্দুর রহমান (পিপি), বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাবেক জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, অধ্যক্ষ শহীন বাদশাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, অত্র কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *