ভোলাহাটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভোলাহাটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ভোলাহাট উপজেলায় অন্যতম সেচ্ছাসেবী সংগঠন সম্পর্ক রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মোঃ সারওয়ার জাহান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ সুমন কুমার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা পঃপ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আফরাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, ভোলাহাট উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ফাউন্ডশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি মোঃ আনোয়ার পারভেজ আদিত সহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *