চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া-সাংস্কৃতিক-বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া-সাংস্কৃতিক-বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা স্টেডিয়ামে ১৮টি ইভেন্টে বৃহস্পতিবার দিনভর জেলার ৫ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিবুল্লাহ। বিকেলে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অনান্যরা। এসময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, জেলা স্কাউটের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *