বাংলাদেশ নারী ফুটবল দলে লালপুরের মেয়ে মৌমিতা

বাংলাদেশ নারী ফুটবল দলে লালপুরের মেয়ে মৌমিতা

নাটোর জেলার লালপুরের মেয়ে মৌমিতা খাতুন নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে জায়গা পেয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
মৌমিতা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোমিনুল ইসলামের মেয়ে এবং লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে সাফ চ্যাম্পিয়ন শীপে খেলতে নেপালে অবস্থান করছে। ২ মার্চ বিকেল ৩ টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ বিষয়ে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, মৌমিতার পিতা ইটের ভাটায় কাজ করেন এবং ভালো ফুটবলার ছিলেন। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তার মেয়েকে ছোটবেলা থেকেই নিজেই ফুটবল প্র্যাক্টিস করাতেন। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্টে মৌমিতা উপজেলা ও জেলা পর্যায়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয়ে ছিল। এছাড়া বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলে খেলছেন। এ বিষয়ে মৌমিতার পিতা মোমিন বলেন, মৌমিতা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অন্য রকম ভালোবাসা ছিল। আমারও ইচ্ছে ছিল মেয়ে এক সময় লালপুর সবুজের জার্সিতে খেলবে। কঠোর পরিশ্রম করে সে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়ন শীপ অনূর্ধ্ব-১৬ তে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে। এতে পিতা হিসেবে আমার স্বপ্ন পূরণ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, লালপুরের মেয়ের এমন অর্জনে আমরা গর্বিত। তার জন্য অনেক শুভ কামনা রইলো। মৌমিতার পারিবারিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *