একুশে পদকজয়ী জিয়াউল হককে শিবগঞ্জে গণসংবর্ধনা

একুশে পদকজয়ী জিয়াউল হককে শিবগঞ্জে গণসংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে একুশে পদকজয়ী সাদামনের মানুষ জিয়াউল হককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।

ম্যাংগো ফাউন্ডেশন এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীবসহ অন্যরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১৫০০০/- টাকা তুলে দেওয়া হয়। এছাড়া ১০টি প্রতিষ্ঠান থেকে সম্মাননা ক্রেস্ট এবং ৩০টি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *