চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

‘করবো বীমা গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বীমা ফোরামের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স চাঁপাইনবাবগঞ্জের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর হোসেন, প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার চাঁপাইনবাবগঞ্জ মোঃ আশরাফুল আলম সিদ্দিকী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, মেটলাইফ ইন্সুরেন্সের ব্র্যাঞ্চ ম্যানেজার আলামিন প্রমুখ। র‌্যালিতে জেলার বিভিন্ন বীমা কোম্পানী অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *