চাঁপাইনবাবগঞ্জে স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড় (সেবা ক্লিনিকের পার্শ্বে) স্মাইল ডেন্টাল কেয়ারের চেম্বার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্মাইল ডেন্টাল কেয়ার উদ্বোধনে ডাঃ মোঃ মাহফুজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এস. এম মাহমুদুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোসাঃ বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের হিসাব রক্ষক মোঃ রেজাউল করিমসহ অন্যরা। প্রধান অতিথি স্মাইল ডেন্টাল কেয়ারের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন এবং ফিতা কেটে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও স্মাইল ডেন্টাল কেয়ারের স্বত্তাধিকারী ডাঃ মোঃ মাহফুজ রহমান অসহায় দরিদ্রে রোগীদের ফ্রী চিকিৎসা দিবেন বলে জানান। উল্লেখ্য, আধুনিক মেশিন দ্বারা স্মাইল ডেন্টাল কেয়ারে রোগী দেখবেন ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাহফুজুর রহমান। রোগী দেখার সময় প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন চিকিৎসা সেবা বন্ধ থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *