শিবগঞ্জে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট এর উদ্বোধন

শিবগঞ্জে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট এর উদ্বোধন

‘মাদককে না বলি মোবাইল ফোনের অপব্যবহার, ইভটিজিং থেকে দূরে থাকি’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করেন, শিবগঞ্জ পৌর সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, কাউন্সিলর আজিজুল হক, শিবগঞ্জ উপজেলা শাখা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যরা। মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *