শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা রোভার স্কাউটের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহাকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সামিউল আলম প্রমুখ। আলোচনা শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ১৪জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *