শিবগঞ্জে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা মামলার আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

শিবগঞ্জে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা মামলার আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের সাথে জড়িত হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ও শিবগঞ্জ থানা পুলিশের সমন্বিত দল। রুহুল আমিন কালু (৩৯), শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়ার মোঃ গানু’র ছেলে। র‌্যাব এক প্রেসনোটে জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এবং শিবগঞ্জ থানা পুলিশের একটি অপারেশন দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে শুক্রবার রাত সাড়ে ১১ টায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানিহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু (৩৯) কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ বৃদ্ধকে ভ্যান ভাড়া করার নামে বাড়ী থেকে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমকে আগুনে পুড়িয়ে হত্যা করে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ০৪নং বাঁধের নিকটে ইটভাটা সংলগ্ন ফসলি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে গত ০১/০৩/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু (৩৯) কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *