ভোলাহাটে আগুনে পুড়ে ৯ গবাদি পশু ভস্মীভূত

ভোলাহাটে আগুনে পুড়ে ৯ গবাদি পশু ভস্মীভূত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে গোয়াল ঘরে আগুন লেগে ৩ টি গরু ও ৬ টি ছাগল পুড়ে ভস্মাীভূত হয়েছে। গত রাত পোনে ১ টার দিকে উপজেলার ময়ামারি গ্রামের আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে হঠাৎ করেই ওই বাড়ির গরুর ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৩ টি গরু ও ৬টি ছাগল মারা যায়। ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাশেম জানান, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আমরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরের মধ্যে আগুন থাকায় গবাদি পশু গুলো বের করতে না পারায় তিটি গরু ও ছয়টি ছাগল পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠায়েছিলাম। ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুন লেগেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *