গোমস্তাপুরে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় এই প্রশিক্ষণে ২৫ জন মা অংশ নেন। মা সহায়ক দল গঠনের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার ৩ মার্চ উপজেলার আলীনগর কমিউনিটি ক্লিনিক চত্বরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, রহনপুর মডেল প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েল, সারওয়ার জাহান সুমন, সিএইচসিপি, স্বাস্থ্য পরিদর্শকসহ অন্যরা।

Leave a Reply