স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সফরে মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ১৮ তারিখ স্যার দেশে ফিরবেন। উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে গত ১৫ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে কারামুক্ত হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসার সিদ্ধান্ত নেন। তারা দুজনই অসুস্থ। এর আগেও বিএনপি মহাসচিব ও তার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এর আগে রবিবার (৩ মার্চ) সকালের ফ্লাইটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ অগাস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে যেতে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *