রহনপুরে সাংসদ জিয়াউর রহমান কে সংবর্ধনা

রহনপুরে সাংসদ জিয়াউর রহমান কে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার খোয়ারমোড়ে একটি মিলচাতালে স্থানীয় অটোরিকশা চালক ও মালিক সমিতি এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সংগঠনের সভাপতি শাহীন আলম ও সম্পাদক তুষার রাজসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *