চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা সভা

‘বঙ্গবন্ধুর সোনার দেশ-স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুস সামাদ, নবাব অটো রাইস মিলের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ আকবর হোসেন, রাজশাহী অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ অজিত কুমার রায়, পাট চাষী মোঃ রমজান আলী ও পাট বস্তা ব্যবসায়ী মোঃ সেলিম রেজাসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পলিথিন ব্যবহার বর্জণ করে পাট জাতীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *