শিবগঞ্জে প্রথম মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এনকেএসপি দল

শিবগঞ্জে প্রথম মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এনকেএসপি দল

শিবগঞ্জে প্রথম মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এ কানসাট ক্রিকেট দলকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাচোল এনকেএসপি ক্রিকেট দল। এ আয়োজনের মধ্য দিয়ে শিবগঞ্জ স্টেডিয়ামে ২৩ বছর পর আসল ক্রিকেট সেটে এমন আয়োজন সম্পন্ন হলো। ৭ই মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় শিবগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টসে জিতে নাচোল এনকেএসপি দলের অধিনায়ক শাকিল রেজা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ১৬৪ রানের ফাইটিং টার্গেট ছুঁড়ে দেন কানসাট ক্রিকেট দলকে। ১৬৪ রানের জবাবে কানসাট ক্রিকেট দল সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। ফাইনাল খেলায় ঝড়ো ইনিংস খেলে ৪৮রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় নাচোল এনকেএসপি দলের মেহেদী হাসান। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *