আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘নারীদের সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এই উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এক গালিভ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাদিহা আখতার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডাঃ মাহমুদুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমাসহ অন্যরা। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুব ইসলাম, এলজিইডির প্রতিনিধি সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম, নারী উদ্যোক্তা মোসাঃ আফসানা খাতুনসহ অনেকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ নারী দিবসে উদযাপনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *