নাচোলে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা

নাচোলে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা হয়েছে। শনিবার বিকেলে নেজামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েলের সভাপতিত্বে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, নজরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বর্ধিত সভায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন জনসাধারণের কাছে এবং দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া চান ও ভোট প্রার্থনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *