বাগাতিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা চত্ত্বর এলাকার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত র‌্যালি, ভূমিকম্প-অগ্নিকান্ড পরবর্তী প্রস্তুতি বিষয়ক মহোড়া ও আলোচনা সভার প্রতিটি পর্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *