নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

‘উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’ প্রতিপাদ্যে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রধানগণ। আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, চোরাকারবারি, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সড়ক দুর্ঘটনা, যানজট নিরাসন, সরকারি জমিজমা, পানি সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *