চাঁপাইনবাবগঞ্জে পুনক এর উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক) এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রবিবার বিকেলে পুনাক চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম-সেবা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবুল কালাম সাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: নাজমুন নাহার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলকে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশ পুলিশের জন্য সকলের নিকট দোয়া চান। পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি বলেন, ‘আমরা আছি তোমাদের পাশে’ স্লোগানে “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকা থেকে আগত দুঃস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেন।

Leave a Reply