চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী- বেচাকেনা ২৭ লক্ষ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী- বেচাকেনা ২৭ লক্ষ টাকা

উদ্যোক্তাদের সৃজনশীল কাজের পরিচিতি প্রকাশ বাড়াতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁপাইনবাবগঞ্জ। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ মেলার পহেলা মার্চ শুক্রবার শুরু হয়ে ১০ মার্চ রবিবার শেষ হয়। মেলা সমাপ্তি উপলক্ষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন, বিসিক জেলা কার্যালয়ের শিল্প সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, বিসিক চাঁপাইনবাবগঞ্জ যে মেলার আয়োজন, এটি উদ্যোক্তদের পণ্যের প্রচার ও প্রসারিত হবে। এমন মেলা অফলাইন ও অনলাইন দুইটি মাধ্যমে গুরুত্বপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা শুধু অফলাইনে নয় অনলাইনেও ভুমিকা রাখবে আমরা আশাবাদী। মেলায় চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের জেলার উদ্যোক্তারা অর্ধ শতাধিক স্টল বসিয়ে পণ্য প্রদর্শণ ও বিক্রি করেছেন। স্টল গুলির মধ্যে রয়েছে বিভিন্ন উপকরণের হস্তশিল্প ও কুটির শিল্পের ষ্টল। বাটিক, ব্লক, প্রসাধনি সামগ্রী, রেডিমেড পোষাক, কাপড়, শুকনো প্রক্রিয়াজাত খাবার, রেডি খাবার, নকশী কাঁথা, ক্রোকারিজ, কাঠের গহণা, আসবাবপত্র, ক্যালিওগ্রাফি ও পেইন্টিংস প্রভৃতি ষ্টল সাজিয়ে নিয়ে বসেছেন। এছাড়ও কৃষিজাত পণ্য, বিভিন্ন ধরনের আমজাত পণ্য দেখা যায়। মেলার আয়োজক সূত্র জানায় দশ দিনব্যাপী মেলায় অর্ধ শতাবিক স্টল নিয়ে ৫০ জন অংশগ্রহণ করে এবং প্রায় ২৭ লক্ষ টাকার বেচাকেনা হয়েছে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। কৃষি পণ্য নিয়ে অংশ নেওয়া বরেন্দ্র কৃষি উদ্যোক্তার পরিচালক মোঃ মুনজের আলম কে প্রথম পুরস্কার প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *