বিএনপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে-ওবায়দুল কাদের

বিএনপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে-ওবায়দুল কাদের

রাজনৈতিক দিকে চরমভাবে পরাজিত হয়ে বিপর্যস্ত বিএনপি। তাদের পায়ের তলার মাটি ক্রমেই সড়ে যাচ্ছে। তাই দেশের মানুষকে বাদ দিয়ে বিদেশীদের কাছে ধরণা দিচ্ছে তারা। আমরা বিদেশীদের সঙ্গে বন্ধুত্ব করি কিন্তু তাদের কারও আদেশ-নির্দেশে রাজনীতি করি না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা বিদেশীদের সঙ্গে বন্ধুত্ব করি কিন্তু বিদেশী কারো আদেশে, নির্দেশে আমরা রাজনীতি করি না। যারা এসব বলে, তারা নিজেদের প্রভুদের তৃপ্ত করতে এসব ভুলি ছড়াচ্ছে। সোমবার (১১ মার্চ) দুপুরে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিদেশীদের কাছে নালিশ করা দেশের জন্য এমন অসম্মানজনক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন দলটি। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার পরচালনা করছে। জনপ্রতিনিধি হিসেবে আমাদের সকল দায়বদ্ধতা শুধু জনগণের প্রতি। পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদৃঢ় ভিত্তির উপর দারিয়েছে। বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটা আত্নশক্তিতে বলীয়ান রাষ্ট্র হিসবে আমাদের সুনাম সারা বিশ্বে ভিত্তি পেয়েছে। এই নির্বাচন সম্পর্কে দেশে বিদেশে অনেক অপপ্রচার হয়েছে। ভোটার টার্ন আউট নিয়ে অনেক অপবাদ ছড়াছড়ি হয়েছে। দেশে হয়েছে, বিদেশেও হয়েছে। কেউ কেউ বিদেশে গিয়েই বিতর্কিত বক্তব্য পরিবেশন করেছেন। তারপরেও একথা সত্য দেশের সাধারণ নির্বাচনের ভয় স্থানীয় নির্বাচনে যে টার্ণ আউট, নির্বাচন কমিশন বলেছে ৬০ শতাংশ ভোট হয়েছে। তিনি বলেন, আজকের বিশ্ব খুব সংঘাত, সংকুলানময় পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে একজন ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রমাণ করেছেন। এই নির্বাচন নিয়ে দুই একটা কথায় অনেকে সমালোচনা করলেও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এবং তার সাথে নিবিড় ভাবে এক সাথে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *