শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‌্যালি-আলোচনা সভা

শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‌্যালি-আলোচনা সভা

শিবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ‘‘শিশু শ্রম বন্ধ করি, সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি’’ প্রতিপাদ্যে রোববার উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউসেফের যৌথ উদ্যোগে শিশু শ্রম বন্ধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে টিকোরী আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রধান অতিথি শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দেয়ার পাশাপাশি সমাজের সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশী-বিদেশী বেসরকারি সংস্থাকে আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সব ধরনের শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *